বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা! আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার যোগ্য কারা? জেনে নিন নিয়ম

পশ্চিমবঙ্গের নয়া সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যে পুরোদমে চালু হয়েছে ‘আয়ুষ্মান ভারত’ স্বাস্থ্য প্রকল্প। এই কার্ডের মাধ্যমে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারগুলি বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন। তবে অনেকেই কার্ড বানানোর প্রক্রিয়া বা প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ধন্দে রয়েছেন। তাঁদের জন্য বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হলো।
আবেদন করতে যা যা নথি লাগবে: কার্ডের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর কাছে নিম্নলিখিত নথিপত্র থাকা আবশ্যক:
আধার কার্ড: পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসেবে।
রেশন কার্ড: পরিবারের খাদ্য সুরক্ষা ও সদস্যের তথ্য যাচাইয়ের জন্য।
ফ্যামিলি আইডেন্টিফিকেশন ডকুমেন্ট: পরিবারের সদস্যতালিকা সংক্রান্ত নথি।
সচল মোবাইল নম্বর: ওটিপি (OTP) ভেরিফিকেশন ও পরবর্তী আপডেটের জন্য এটি অত্যন্ত জরুরি।
কারা এই কার্ড পাওয়ার যোগ্য? সরকারের নিয়ম অনুযায়ী, সমাজের পিছিয়ে পড়া এবং নিম্ন আয়ের পরিবাররাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যোগ্যতার মাপকাঠিগুলি হলো:
বার্ষিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার কম হতে হবে।
ভূমিহীন বা দিনমজুর পরিবারের সদস্য।
তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) সম্প্রদায়ের পরিবার।
কাঁচা বা এক কামরার বাড়িতে বসবাসকারী।
পরিবারের ১৬ থেকে ৫৯ বছর বয়সী কোনো উপার্জনক্ষম সদস্য নেই।
৭০ বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক।
অনলাইনে আবেদনের পদ্ধতি: অফলাইনের চেয়ে অনলাইনে আবেদন করা অনেক বেশি সুবিধাজনক। আগ্রহী ব্যক্তিরা নিচের ধাপগুলি অনুসরণ করতে পারেন: ১. আয়ুষ্মান ভারতের অফিসিয়াল ওয়েবসাইট https://abdm.gov.in-এ যান। ২. ‘Apply for ABHA Card Online’ অপশনে ক্লিক করুন। ৩. আপনার আধার নম্বর দিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করুন। ৪. নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করে লগ-ইন করুন। ৫. আপনার ABHA আইডি তৈরি হয়ে গেলে কার্ডটি সরাসরি ডাউনলোড করে নিন।
এই কার্ডের বিশেষ সুবিধা: এই কার্ড থাকলে দেশের সরকারি ও তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালগুলিতে হার্টের অসুখ, কিডনির সমস্যা বা স্নায়ুর রোগের মতো জটিল চিকিৎসার খরচ সরকার বহন করবে। ওষুধের খরচ থেকে শুরু করে টেস্টের খরচ—সবই এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
সাধারণ মানুষের সুবিধার্থে জনকল্যাণ শিবিরেও এই প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। তাই যোগ্য পরিবারদের দ্রুত এই কার্ড বানিয়ে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।