আন্তর্জাতিক বাজারে এলিমিনিয়ামের দামের বড়সড় পতনের সরাসরি প্রভাব পড়ল শেয়ার বাজারে। যার ফলে মঙ্গলবার এলিমিনিয়াম সংক্রান্ত কোম্পানিগুলোর শেয়ারে দেখা গেল ব্যাপক অস্থিরতা। আমেরিকা ও ইরানের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তির ঘোষণা এবং পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার খবরে বিশ্বজুড়ে ধাতুর সরবরাহের দুশ্চিন্তা অনেকটাই কেটেছে।
সাপ্লাই চেইন স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় মেটাল মার্কেটে চাহিদার তুলনায় জোগান বাড়তে শুরু করেছে, যার ফলে এলিমিনিয়ামের দাম এক ধাক্কায় অনেকটা কমেছে। শেয়ার বাজারের বিশ্লেষকদের মতে, আমেরিকা-ইরান সংঘাতের সময় যে ‘ওয়্যার প্রিমিয়াম’ বা অতিরিক্ত দাম বাজারে ছিল, শান্তি ফিরতেই তা উবে গেছে। এই পরিস্থিতির কারণেই বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রির হিড়িক পড়ে যায়, ফলে এলিমিনিয়াম স্টোকগুলোতে এই আকস্মিক ধস নেমেছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক বাজারে এই দামের স্থিতাবস্থা ফিরতে কত সময় লাগে এবং তার প্রভাব ভারতীয় মেটাল কোম্পানিগুলোর আগামী ত্রৈমাসিকের আয়ের ওপর কতটা পড়ে।





