অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু, জেনে নিন স্টেপ-বাই-স্টেপ গাইড

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন করতে গিয়ে ১১/১২ পাতার ফর্ম পূরণ ও তা জমা দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভোগান্তি ছিল, তা এবার অনেকটাই লাঘব হলো। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, এবার ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণের সুবিধা চালু করল রাজ্য সরকার। মন্ত্রী অগ্নিমিত্রা পলের ঘোষণা অনুযায়ী, অফলাইনের জটিলতা এড়াতে এবার নাগরিকরা সরাসরি ডিজিটাল পোর্টালে আবেদন করতে পারবেন।

কোথায় ও কীভাবে আবেদন করবেন? অনলাইনে ফর্ম পূরণের জন্য আপনাকে যেতে হবে সরকারি ওয়েবসাইট: socialsecurity.wb.gov.in-এ। আবেদন প্রক্রিয়া সহজ করতে নিচে গাইড দেওয়া হলো:

  • পোর্টালে প্রবেশ: ওয়েবসাইটের হোম পেজে ‘Family Level Data Collection Portal’-এ যান।

  • লগইন: ‘Citizen/Family Login’ বা ‘Public Access’ অপশনে ক্লিক করুন। এরপর ‘Access Citizen Portal’-এ গিয়ে আপনার জেলা নির্বাচন করুন এবং মোবাইল নম্বর দিন। (মনে রাখবেন, এই মোবাইল নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের DBT Link থাকা জরুরি)।

  • OTP ভেরিফিকেশন: ক্যাপচা কোড দেওয়ার পর আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। সেটি দিয়ে লগইন করলেই অন্নপূর্ণা ভাণ্ডারের মূল ফর্মটি খুলে যাবে।

ফর্ম পূরণের আগে প্রয়োজনীয় নথিপত্র: ১২ পাতার এই ফর্মে আপনার পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। ভুল তথ্য দিলে প্রকল্পের সুবিধা বাতিল হতে পারে, তাই আবেদন শুরুর আগে নিচের নথিগুলো হাতের কাছে রাখুন:

১. পরিচয়পত্র: পরিবারের সকল সদস্যের [আধার কার্ড নম্বর redacted], ভোটার EPIC নম্বর এবং জন্মতারিখ।

২. যোগাযোগ ও ব্যাঙ্ক: পরিবারের সকল সদস্যের মোবাইল নম্বর এবং প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য।

৩. রেশন কার্ড: ডিজিটাল রেশন কার্ড নম্বর এবং কার্ডের ধরন (AAY, PHH, SPHH, RKSY1/2)।

৪. আর্থিক ও সম্পত্তি: জমির রেকর্ড, মিউটেশন ও রেজিস্ট্রেশন কপি, মোট জমির পরিমাণ, পাকা ঘরের সংখ্যা এবং চার চাকার গাড়ি থাকলে তার রেজিস্ট্রেশন নম্বর ও মডেল।

৫. আয় ও কর: পরিবারের বার্ষিক আয়, পেশা, PAN কার্ড, GST সংক্রান্ত তথ্য এবং কেউ আয়কর দেন কি না তার বিবরণ।

৬. অন্যান্য: স্বাস্থ্যবিমার তথ্য, শিক্ষাগত যোগ্যতা, সরকারি পেনশন বা সাংবিধানিক পদে থাকার তথ্য, এবং স্কুলপড়ুয়াদের জন্য স্কুলের নাম ও ক্লাসের বিবরণ।

৭. বিশেষ তথ্য: CAA আবেদন সংক্রান্ত তথ্য, বিভিন্ন ক্রেডিট কার্ডের (KCC, Student Credit Card ইত্যাদি) তথ্য এবং SIR ২০২৬ সংক্রান্ত কোনো মামলা থাকলে তার বিবরণ।

সতর্কবার্তা: অনলাইন ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য নির্ভুলভাবে দেওয়া বাঞ্ছনীয়। সরকারি নির্দেশ অনুযায়ী, ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। তাই সাবমিট করার আগে প্রতিটি তথ্য পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy