রিং ছেড়ে এবার আইপিএলের মাঠে ড্রিউ ম্যাকইনটায়ার! চমকে দিলেন বৈভবের নামে জার্সি পরে

WWE রিংয়ের সেই ভয়ঙ্কর কুস্তিগীর ড্রিউ ম্যাকইনটায়ার এবার শিরোনামে অন্য কারণে। কুস্তির ময়দানে তাঁর বিধ্বংসী স্কিল আর পাওয়ার দেখে প্রতিপক্ষরা কাঁপে, কিন্তু এবার তিনি মুগ্ধ হয়েছেন আইপিএলের এক ১৫ বছর বয়সী খুদে প্রতিভার ব্যাটিং দেখে। আইপিএল ২০২৬-এর এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ লড়াইয়ের আগে, ম্যাকইনটায়ার এমন এক কাণ্ড ঘটিয়েছেন যা মুহূর্তের মধ্যেই ভাইরাল। জিমে ওয়ার্কআউট করার সময় তিনি পরেছিলেন বৈভব সূর্যবংশীর নাম লেখা জার্সি, যা দেখে অবাক ক্রিকেটপ্রেমীরা।

ম্যাকইনটায়ার নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘Chosen One’ বা ‘নির্বাচিত জন’। বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নকআউট ম্যাচের প্রাক্কালে তাঁর এই পোস্ট বুঝিয়ে দিচ্ছে, ১৫ বছরের বৈভবের প্রতি তাঁর অগাধ বিশ্বাস। এর আগে চলতি মরশুমেই জসপ্রীত বুমরাহকে উৎসাহিত করে পোস্ট করেছিলেন এই তারকা কুস্তিগীর, এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজস্থানের তরুণ সেনসেশন বৈভব।

আইপিএল ২০২৬-এর এলিমিনেটরে রাজস্থান রয়্যালস মুখোমুখি হচ্ছে শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের। টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে দুর্দান্ত ছন্দে থাকা হায়দরাবাদকে মোকাবিলা করা রাজস্থানের জন্য বড় পরীক্ষা। প্যাট কামিন্সের নেতৃত্বে এসআরএইচ তাদের শেষ সাতটি লিগ ম্যাচের মধ্যে পাঁচটি জিতে দারুণ আত্মবিশ্বাসী। তাছাড়া, লিগ পর্বে রাজস্থানকে দুবার হারানোর ফলে মানসিকভাবে এগিয়ে থাকছে হায়দরাবাদ।

অন্যদিকে, মরশুমের শুরুর দিকে রাজস্থান দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়ে ফেলেছিল। শেষ দিনে কষ্টার্জিত জয় নিয়ে প্লে-অফে উঠে আসা রাজস্থান এখন রিয়ান পরাগের নেতৃত্বাধীন হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে যাওয়ার স্বপ্ন দেখছে। রাজস্থানের ব্যাটিং মূলত নির্ভর করছে তাদের টপ অর্ডারের ওপর। এই মরশুমে বৈভব সূর্যবংশী ৫৮৩ রান, যশস্বী জয়সওয়াল ৩৯৭ রান এবং ধ্রুব জুরেল ৪৫৮ রান করে দলের মেরুদণ্ড হিসেবে কাজ করছেন।

পাল্টা লড়াইয়ের জন্য প্রস্তুত হায়দরাবাদও। তাদের শক্তিশালী টপ-অর্ডার ত্রয়ী অভিষেক শর্মা (৫৬৩ রান), ট্র্যাভিস হেড (৩৯৩ রান) এবং ইশান কিষাণ (৫৬৯ রান) যে কোনো বোলিং লাইন আপকে ধসিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। পাশাপাশি মিডল অর্ডারে হেনরিখ ক্লাসেনের ৬০৬ রান হায়দরাবাদকে বাড়তি শক্তি যোগাচ্ছে। আজকের এলিমিনেটরে একদিকে যখন অভিজ্ঞতার লড়াই, অন্যদিকে বৈভবের মতো তরুণ তুর্কির অকুতোভয় ব্যাটিং—সব মিলিয়ে ক্রিকেটপ্রেমীরা এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায়। ম্যাকইনটায়ারের এই সমর্থন বৈভবের আত্মবিশ্বাসকে কতটা বাড়িয়ে দেয়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy