বড় চমক দিলেন শুভেন্দু! শপথের পর সল্টলেকে শমীকের বাড়ি কেন? জল্পনা তুঙ্গে

পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বিধানসভা নির্বাচনে নজিরবিহীন জয় ছিনিয়ে নিয়ে বাংলার মসনদে এখন বিজেপি সরকার। তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। মসনদে বসার পর আজ, সোমবার নবগঠিত বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। আর এই প্রথম বৈঠককে কেন্দ্র করেই এখন তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা।

এদিন সকাল থেকেই নতু্‌ন মুখ্যমন্ত্রীর ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। সকাল ৯টার কিছু পরেই চিনার পার্কের নিজের বাসভবন থেকে বের হন শুভেন্দু অধিকারী। তবে সরাসরি নবান্নে না গিয়ে তিনি পৌঁছে যান সল্টলেকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাসভবনে। প্রথম মন্ত্রিসভার বৈঠকের আগে রাজ্য সভাপতির সাথে এই সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। শমীক ভট্টাচার্যের বাড়ির সামনে পৌঁছাতেই নতুন মুখ্যমন্ত্রীকে ফুল দিয়ে এবং স্লোগান তুলে উষ্ণ অভ্যর্থনা জানান দলের অগুনতি কর্মী-সমর্থক। সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় প্রবল উন্মাদনা; প্রিয় নেতাকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয় বাসিন্দারাও।

প্রায় এক ঘণ্টা শমীক ভট্টাচার্যের বাড়িতে কাটানোর পর সকাল ১০টা নাগাদ সেখান থেকে বের হন মুখ্যমন্ত্রী। জানা গেছে, রাজ্য সভাপতিকে সাথে নিয়েই তিনি নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। এরপর নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম হাই-প্রোফাইল বৈঠক অনুষ্ঠিত হবে। প্রথম বৈঠকেই জনহিতকর কোনো বড় প্রকল্পের ঘোষণা হতে পারে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ তৈরি হয়েছে। শিক্ষা, কর্মসংস্থান এবং রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিজেপি সরকার ঠিক কী রোডম্যাপ তৈরি করে, এখন সেটাই দেখার বিষয়। দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে রাজ্যের নতুন এই প্রধান দণ্ডমুণ্ডের কর্তার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy