বিদেশের মাটিতে উড়বে আফগান মেয়েদের জয়ধ্বজা! ফিফার বড় সিদ্ধান্তে ইতিহাস গড়ল নির্বাসিত প্রমিলা বাহিনী

দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা (FIFA) এক ঐতিহাসিক সিদ্ধান্তে আফগানিস্তানের মহিলা শরণার্থী ফুটবল দলকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে। ৫ বছর আগে তালিবান শাসনের ভয়ে দেশত্যাগী হওয়া এই ফুটবলারদের দীর্ঘ লড়াই অবশেষে সার্থকতা পেল। মঙ্গলবার ভ্যাঙ্কুভারে আয়োজিত ফিফা কাউন্সিলের বৈঠকে এই মর্মে নিয়ম সংশোধন করা হয়েছে।

নির্বাসিত এই দলটি এখন থেকে আন্তর্জাতিক মঞ্চে ‘আফগান মহিলা ইউনাইটেড’ (Afghan Women United) নামে প্রতিনিধিত্ব করবে। যদিও ২০২৭ সালের ব্রাজিল বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ তারা হাতছাড়া করেছে, তবে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বে খেলার বড় সুযোগ থাকছে তাদের সামনে। মূলত অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া আফগান ফুটবলারদের নিয়েই এই দল গঠিত হয়েছে, যা এখন বিশ্ব ক্রীড়াক্ষেত্রে নারী স্বাধীনতার এক নতুন প্রতীক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy