আন্তর্জাতিক কূটনীতিতে বড় স্বস্তি! লেবানন ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতেই শনিবার সকালে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ (Strait of Hormuz) সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেওয়ার ঘোষণা করল ইরান। ইরানি সেনার এই আশ্বাসের পর বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও এলপিজি (LPG) সরবরাহে বড় বাধা কাটল বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হল, এই সিদ্ধান্তের জেরে কি আজ থেকেই ভারত-সহ বিভিন্ন দেশে কমবে রান্নার গ্যাসের দাম?এলপিজি-র আজকের দর (১৮ এপ্রিল, ২০২৬)ভারতে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসের ১ তারিখে সংশোধিত হয়। তবে আন্তর্জাতিক পরিস্থিতির নিরিখে আজকের বাজার দর নিচে দেওয়া হল:শহরগৃহস্থালীর গ্যাস (১৪.২ কেজি)বাণিজ্যিক গ্যাস (১৯ কেজি)কলকাতা৯৩৯ টাকা২,২০৮.৫০ টাকানয়াদিল্লি৯১৩ টাকা২,০৭৮.৫০ টাকামুম্বই৯১২.৫০ টাকা২,০৩১ টাকাচেন্নাই৯২৮.৫০ টাকা২,২৪৬.৫০ টাকাপাটনা১,০০২.৫০ টাকা২,৩৫৩.৫০ টাকালখনউ৯৫০.৫০ টাকা২,২০১ টাকাকেন এখনই দাম কমার সম্ভাবনা কম?হরমুজ জলপথ খুলে দেওয়া হলেও আমজনতার জন্য স্বস্তির খবর এখনই আসছে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এলপিজি বা এলএনজি (LNG) সরবরাহ ব্যবস্থা রাতারাতি যুদ্ধের আগের অবস্থায় ফেরা কঠিন। এর মূল কারণ হল কাতারের রাস লাফান (Ras Laffan) গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ ক্ষয়ক্ষতি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই কেন্দ্রের প্রায় ১৭ শতাংশ রপ্তানি ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কাতার এনার্জি ইতিমধ্যেই জানিয়েছে যে, এই ক্ষতি সামলে উৎপাদন আগের স্তরে ফেরাতে অন্তত ৩ থেকে ৫ বছর সময় লাগতে পারে।ফলে জোগান ও চাহিদার মধ্যে যে বিশাল ফারাক তৈরি হয়েছে, তা সহজে মিটবে না। ভারতের মতো দেশ যারা মোট এলপিজি আমদানির প্রায় ৫০-৬০ শতাংশ এই হরমুজ প্রণালী দিয়ে আনে, তাদের জন্য সরবরাহ পুনরায় শুরু হওয়াটা বড় খবর হলেও, আন্তর্জাতিক বেঞ্চমার্ক রেট চড়া থাকায় এখনই বড়সড় দাম কমার আশা দেখছেন না বাজার বিশেষজ্ঞরা।
Home
OTHER NEWS
রাতরাতি কি সস্তা হবে এলপিজি? হরমুজ খুললেও কপালে ভাঁজ কেন বিশেষজ্ঞদের? দেখুন আজকের দাম!





