জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সুখ, সমৃদ্ধি, বিলাসিতা এবং প্রেমের কারক বলে মনে করা হয়। শুক্রের শুভ প্রভাবে নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকারা অন্যদের চেয়ে আলাদা পরিচিতি তৈরি করতে পারেন। বিশেষ করে শুক্র যখন উচ্চস্থ থাকে, তখন তাঁদের জীবনে সাফল্যের দুয়ার খুলে যায়।
বৃষ রাশি: শুক্র এই রাশির অধিপতি হওয়ায় বৃষ জাতকরা অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী হন। তাঁদের মধ্যে মানুষকে আকর্ষণ করার এক অদ্ভুত ক্ষমতা থাকে। দেবী লক্ষ্মীর আশীর্বাদে এঁরা কর্মজীবনে প্রচুর অর্থ ও সম্পদ অর্জন করেন।
তুলা রাশি: তুলা রাশিরও অধিপতি শুক্র। এর প্রভাবে এই রাশির জাতকরা আরাম-আয়েশ ও বিলাসিতা পছন্দ করেন। এঁরা খুব বিচক্ষণ ব্যবসায়ী এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে পারদর্শী হন। শুক্রের কৃপায় এঁদের আর্থিক অবস্থা সবসময় মজবুত থাকে।
মীন রাশি: মীন রাশিতে শুক্র উচ্চস্থ অবস্থানে থাকে। ফলে এই জাতকরা অত্যন্ত প্রতিভাবান ও কর্মঠ হন। স্বভাবগতভাবে কিছুটা একগুঁয়ে হলেও, যে কোনও কঠিন কাজ সম্পন্ন করার ক্ষমতা এঁদের থাকে। শুক্রের প্রভাবে এঁরা প্রচুর স্থাবর-অস্থাবর সম্পত্তির মালিক হন।
ভাগ্য ফেরাতে চাইলে এবং জন্মকুণ্ডলীতে শুক্রকে শক্তিশালী করতে জ্যোতিষবিদরা হীরা বা ওপাল ধারণ করার পরামর্শ দেন। এতে বাধা কেটে গিয়ে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে।





