গরমে প্রাণ জুড়াতে ঘরেই বানান দোকানের মতো কাঁচা আমের জেলি, রইল সহজ রেসিপি!

তীব্র দহনে হাঁসফাঁস করছে জনজীবন। এই মরসুমে আমের স্বাদ নিতে কে না ভালোবাসে! তবে কাঁচা আমের টক-মিষ্টি স্বাদ যদি সারা বছর জিভে লেগে থাকে, তবে কেমন হয়? বাজারের কেনা জেলিতে অনেক সময় প্রিজারভেটিভ বা অতিরিক্ত রঙ মেশানো থাকে, যা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই পরিবারের সুস্বাস্থ্য বজায় রাখতে বাড়িতেই খুব সহজে এবং কম সময়ে তৈরি করে ফেলুন দারুণ স্বাদের ‘র ম্য়াঙ্গো জেলি’ বা কাঁচা আমের জেলি।

উপকরণ:

বড় সাইজের কাঁচা আম: ৩-৪টি

চিনি: ৫০০ গ্রাম (স্বাদ অনুযায়ী)

সামান্য বিট নুন

গ্রিন ফুড কালার (ঐচ্ছিক)

লেবুর রস: ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:
প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি পাত্রে জল দিয়ে আমগুলো ভালো করে সেদ্ধ করে নিন। আম সেদ্ধ হয়ে গেলে একটি পাতলা সুতির কাপড়ে বা ছাঁকনিতে ছেঁকে শুধু আমের ক্বাথ বা জলটুকু বের করে নিন (আঁশ যেন না থাকে)।

এবার একটি প্যানে ওই আমের জল এবং চিনি দিয়ে মাঝারি আঁচে ফোটাতে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে এলে তাতে সামান্য বিট নুন ও লেবুর রস দিন। লেবুর রস দিলে জেলি দীর্ঘদিন ভালো থাকে এবং চিনি জমাট বাঁধে না। জেলিটি দেখতে আকর্ষণীয় করতে এক ফোঁটা সবুজ রঙ মেশাতে পারেন। মিশ্রণটি থকথকে হয়ে এলে একটি প্লেটে এক ফোঁটা ফেলে দেখুন, যদি তা গড়িয়ে না যায় তবে বুঝবেন জেলি তৈরি। এবার গরম থাকতেই কাঁচের বয়ামে ভরে সংরক্ষণ করুন। সকালের জলখাবারে পাউরুটির সঙ্গে এই ঘরোয়া জেলি ছোট-বড় সবার মন জয় করবেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy