ডিজেল সেডানের দিন শেষ! কম খরচে সেরা মাইলেজ পেতে বেছে নিন এই ৫টি দুর্দান্ত সিএনজি এসইউভি

গাড়ির বাজারে বড়সড় বদল! বাজেট সেগমেন্টে ডিজেল সেডানগুলোর জনপ্রিয়তা ক্রমশ কমছে। তার বদলে গ্রাহকরা এখন বেশি ঝুঁকছেন সিএনজি এসইউভি-র (CNG SUV) দিকে। কম পরিচালন ব্যয়, পরিবেশবান্ধব ইঞ্জিন এবং সব জায়গায় সিএনজি-র সহজলভ্যতা— এই তিন কারণেই এখন মধ্যবিত্তের প্রথম পছন্দ সিএনজি গাড়ি। এক নজরে দেখে নিন বাজারের সেরা ৫টি বিকল্প:

১. হুন্ডাই এক্সটার (Hyundai Exter):
হুন্ডাইয়ের এই কমপ্যাক্ট এসইউভি-তে রয়েছে ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। সিএনজি মোডে এটি ৬৯ এইচপি শক্তি এবং ৯৫.২ এনএম টর্ক দেয়। এর প্রারম্ভিক দাম ৬.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

২. টাটা পাঞ্চ (Tata Punch):
নতুন ডিজাইন ও ফিচারে ঠাসা পাঞ্চে রয়েছে ১.২ লিটার iCNG ইঞ্জিন। এটি ৭৩.৩ এইচপি শক্তি এবং ১০৩ এনএম টর্ক উৎপন্ন করে। ম্যানুয়াল ও অটোমেটিক— দুই অপশনেই এটি পাওয়া যায়। দাম শুরু ৬.৭৫ লক্ষ টাকা থেকে।

৩. মারুতি ফ্রঙ্কস (Maruti Fronx):
স্টাইলিশ লুকের এই গাড়িতে রয়েছে ১.২ লিটার সিএনজি ইঞ্জিন এবং ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স। এটি ৭৭.৫ এইচপি শক্তি উৎপন্ন করে। এর সিএনজি ভেরিয়েন্টের দাম শুরু ৮.৫৯ লক্ষ টাকা থেকে।

৪. টাটা নেক্সন (Tata Nexon):
ভারতের প্রথম টার্বোচার্জড সিএনজি গাড়ি হলো নেক্সন। এতে ১.২ লিটার টার্বো ইঞ্জিন রয়েছে যা ১৭০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। পারফরম্যান্স ও সেফটির দারুণ কম্বিনেশন এই গাড়ি।

৫. মারুতি সুজুকি ব্রেজা (Maruti Brezza):
পাওয়ারফুল ১.৫ লিটার সিরিজের ইঞ্জিনের সঙ্গে এতে রয়েছে কোম্পানির এস-সিএনজি প্রযুক্তি। এটি ৮৭.৮ এইচপি শক্তি দেয়। এর তিনটি মডেল (LXi, VXi, ZXi) সিএনজিতে পাওয়া যায়। দাম শুরু ৯.১৭ লক্ষ টাকা থেকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy