বাঁ-হাতি যুবকের ডান মাথায় গুলি! প্রেমিকা ও বন্ধুর কীর্তিতে তোলপাড় রাজপুর-সোনারপুর

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নবগ্রাম এলাকায় সোমবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল স্থানীয় বাসিন্দারা। একটি আবাসনের ফ্ল্যাট থেকে অরূপ মণ্ডল (৩৭) নামে এক যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মৃতের বান্ধবী ও তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে খবর, অরূপ ওই ফ্ল্যাটে একাই থাকতেন। রবিবার গভীর রাতে তাঁর মামা শঙ্কর নস্কর মারফত পরিবার জানতে পারে অরূপ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র এবং ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তদন্তকারীদের ভাবিয়ে তুলছে একটি গুরুত্বপূর্ণ তথ্য—অরূপ ছিলেন বাঁ-হাতি, অথচ গুলির ক্ষত রয়েছে তাঁর মাথার ডান দিকে। পরিবারের দাবি, এটি কোনওভাবেই আত্মহত্যা হতে পারে না, বরং সুপরিকল্পিত খুন।

নরেন্দ্রপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। ব্যক্তিগত শত্রুতা নাকি পরকীয়া সংক্রান্ত বিবাদ, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy