২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ প্রশাসন। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে এবার নজিরবিহীন পদক্ষেপ নেওয়া হলো। জম্মু-কাশ্মীরের দুর্গম সীমান্ত কিংবা দেশের অতি-স্পর্শকাতর দাঙ্গাপ্রবণ এলাকায় যে বিশেষ বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী, সেই অত্যাধুনিক যান এবার নিয়ে আসা হলো খাস বাংলায়।
সীমান্ত থেকে সোজা কলকাতার রাজপথে সূত্রের খবর, কলকাতা সহ রাজ্যের একাধিক স্পর্শকাতর জেলায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এই বিশেষ সুরক্ষা যানগুলি। সাধারণত সন্ত্রাসবিরোধী অভিযান বা বড় ধরনের দাঙ্গা রুখতে এই গাড়িগুলো ব্যবহার করা হয়। বুলেটপ্রুফ হওয়ার কারণে যেকোনো অতর্কিত হামলা বা গুলিবৃষ্টির মধ্যেও নিরাপত্তা বাহিনীকে সুরক্ষা দিতে এটি সক্ষম।
কেন এই বিশেষ তৎপরতা? নির্বাচন কমিশনের কড়া নজরদারিতে এবার বাংলার ভোট প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। বিগত কয়েক বছরে বিভিন্ন রাজনৈতিক হিংসার ঘটনার কথা মাথায় রেখে এবার কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় বাহিনী।
দুষ্কৃতী দমন: অলিগলি বা ঘিঞ্জি এলাকায় দাপিয়ে বেড়ানো দুষ্কৃতীদের দমনে এই গাড়ি বিশেষ ভূমিকা নেবে।
নিরাপত্তার চাদর: ভোট চলাকালীন ভিভিআইপি মুভমেন্ট এবং বুথ ভিত্তিক নিরাপত্তায় এই শক্তিশালী গাড়িগুলো মোতায়েন করা হবে।
আতঙ্কে দুষ্কৃতীরা, স্বস্তিতে আমজনতা কাশ্মীর থেকে এই ঘাতক বাহিনীর আগমনী বার্তা ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের এই ‘মাস্টারস্ট্রোক’ কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।





