বিদায় নিচ্ছে মানুষ, জায়গা নিচ্ছে রোবট? TCS-এর কর্মী হ্রাসের পিছনে আসল কারণ কি ‘AI’?

দেশের বৃহত্তম আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS)-এর কর্মী সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ডেকান হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ অর্থবর্ষে যেখানে কর্মী সংখ্যা ছিল ৬,০৭,৯৭৯ জন, ২০২৬-এ তা কমে দাঁড়িয়েছে ৫,৮৪,৫১৯ জনে। অর্থাৎ মাত্র ১২ মাসে প্রায় ২৩,০০০ কর্মী কমেছে এই সংস্থায়। গত বছর ১২,২৬০ জন কর্মীর ছাঁটাইয়ের ঘোষণার পর এই পরিসংখ্যান আইটি মহলে আতঙ্ক সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞদের মতে, বিশ্বজুড়ে আইটি পরিষেবার চাহিদা কমে যাওয়া এবং প্রথাগত কাজের বদলে ‘জেনারেটিভ এআই’ (Generative AI) ও অটোমেশনের ব্যবহার বেড়ে যাওয়াই এই পরিস্থিতির মূল কারণ। তবে টিসিএস-এর প্রধান এইচআর অফিসার সুদীপ কুন্নুমাল জানিয়েছেন, সংস্থা এখন ‘এআই-ফার্স্ট’ কর্মসংস্কৃতি গড়ায় মন দিচ্ছে। একদিকে যেমন সাধারণ পদের কর্মী কমছে, অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ পেশাদারদের জন্য নতুন সুযোগ তৈরির চেষ্টা চলছে। ২০২৭ সাল পর্যন্ত কর্মীদের এআই প্রযুক্তিতে পারদর্শী করে তোলাই এখন টাটার পাখির চোখ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy