পয়লা বৈশাখের আগে মাথায় বাজ! কলকাতায় দেড় লাখ পেরোল সোনার দাম, কারণ সেই যুদ্ধ?

আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক অস্থিরতা আর যুদ্ধের মেঘ—এই দুইয়ের সরাসরি প্রভাব পড়ল সোনার বাজারে। হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার জেরে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্য প্রবাহে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার ফলেই হু হু করে বাড়ছে সোনার দাম। সপ্তাহের শেষ দিনে রেকর্ড উচ্চতায় পৌঁছে সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই হলুদ ধাতু।

কলকাতার বাজারে আজ শুক্রবার (১০ এপ্রিল) সোনার দাম আকাশছোঁয়া। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম পৌঁছে গিয়েছে ১ লক্ষ ৫৩ হাজার টাকায়। পাল্লা দিয়ে বেড়েছে গয়না সোনার দামও; ২২ ক্যারাট ১০ গ্রাম সোনার বর্তমান মূল্য ১ লক্ষ ৪০ হাজার ২৫০ টাকা। একদিনের ব্যবধানে দামের এই বিশাল উল্লম্ফন উৎসবের মরসুমে মধ্যবিত্তের স্বপ্নভঙ্গের কারণ হয়ে দাঁড়িয়েছে।

শুধু কলকাতা নয়, দিল্লি ও মুম্বইয়ের মতো মহানগরগুলোতেও ছবিটা একই রকম। দিল্লিতে ২৪ ক্যারাট সোনা বিকোচ্ছে ১ লক্ষ ৫৩ হাজার ১৫০ টাকায়। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তার ফলেই বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন, যা দামকে এই পর্যায়ে নিয়ে গিয়েছে। পয়লা বৈশাখের আগে সোনার বাজারে এই অস্থিরতা কবে কাটে, এখন সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy