উত্তরবঙ্গে AIIMS থেকে IIT; শাহের মাস্টারস্ট্রোক ইস্তেহারে উত্তরবঙ্গবাসীকে বড় উপহার!

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গের জন্য প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিজেপির নির্বাচনী ইস্তেহার অর্থাৎ ‘সঙ্কল্পপত্র’ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ মেগা প্রকল্পের ঘোষণা করেন। উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা ঘোচাতে আলাদা আলাদা জেলায় AIIMS, IIT এবং IIM-এর মতো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার অঙ্গীকার করা হয়েছে।

শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও কর্মসংস্থানেও জোর দিয়েছে বিজেপি। শাহ ঘোষণা করেন, উত্তরবঙ্গে একটি অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল এবং আন্তর্জাতিক মানের ক্রীড়া বিশ্ববিদ্যালয় (Sports University) গড়ে তোলা হবে। চা বলয়ের মন জয়ে তিনি বলেন, ‘পুরনো চা বাগানগুলোর পুনরুজ্জীবন করা হবে এবং দার্জিলিং চায়ের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে তৈরি হবে বিশেষ বোর্ড। চা শ্রমিকদের সন্তানদের জন্য স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র গড়া হবে আমাদের অগ্রাধিকার।’

সাংস্কৃতিক ও পর্যটন বিকাশে দার্জিলিংকে ‘ইকো হেরিটেজ’ কেন্দ্র এবং কলকাতায় গঙ্গাকে কেন্দ্র করে পর্যটন পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়াও, ইসকন ও ভারত সেবাশ্রমের মতো প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত করার আশ্বাস দেন শাহ। সন্দেশখালি ও আরজি করের প্রসঙ্গ টেনে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং রাজ্যে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণাও স্থান পেয়েছে বিজেপির এই হাই-ভোল্টেজ সঙ্কল্পপত্রে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy