এক মাসেই রাজকন্যার নাম প্রকাশ! রণদীপ-লিনের সংসারে এল ‘নিওমিকা’, জানুন এই নামের গভীর অর্থ

বাবা হওয়ার ঠিক এক মাসের মাথায় নিজের খুদেকে পৃথিবীর সামনে আনলেন অভিনেতা-পরিচালক রণদীপ হুডা ও তাঁর স্ত্রী লিন লাইশরাম। শুক্রবার এক বিশেষ পোস্টের মাধ্যমে তাঁরা প্রকাশ করলেন মেয়ের নাম ও প্রথম ঝলক। রণদীপ-লিনের রাজকন্যার নাম রাখা হয়েছে ‘নিওমিকা’ (Nyomica)। এই নামের অর্থ অত্যন্ত গভীর— ‘ঈশ্বরের কৃপা’, ‘স্বাধীনতা’ এবং ‘সীমাহীনতা’। জানা গিয়েছে, রণদীপের বোন অঞ্জলি হুডা পরম স্নেহে ভাইঝির জন্য এই বিশেষ নামটি পছন্দ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় এই আনন্দ ভাগ করে নিয়ে তারকা দম্পতি জানিয়েছেন, গত এক মাস তাঁদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন এনেছে। বাবা-মা হিসেবে প্রতিটি মুহূর্ত তাঁরা তারিয়ে তারিয়ে উপভোগ করছেন। ২০২৩ সালের ২৯ নভেম্বর মণিপুরি প্রথায় বিয়ে সেরেছিলেন এই জুটি। গত বছর তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে প্রথম সন্তানের আগমনের খবর দিয়েছিলেন তাঁরা। কাকতালীয়ভাবে, ২০২৬ সালের ১০ মার্চ রণদীপের বাবার জন্মদিনের দিনই জন্ম নেয় ছোট্ট নিওমিকা। নাম প্রকাশ্যে আসতেই অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই তারকা দম্পতি ও তাঁদের ছোট্ট পরীকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy