ভুলবশত প্রয়োজনীয় কোনো ফোন নম্বর ডিলিট হয়ে যাওয়া বা ফোন রিসেট হয়ে কন্টাক্ট লিস্ট ফাঁকা হয়ে যাওয়া আমাদের অনেকেরই সাধারণ সমস্যা। তবে চিন্তার কারণ নেই, আধুনিক প্রযুক্তিতে ডিলিট হওয়া নম্বর ফিরিয়ে আনা এখন জলভাতের মতো সহজ।
কীভাবে ফিরে পাবেন?
গুগল কন্টাক্টস (Google Contacts): আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয় এবং গুগল অ্যাকাউন্টে সিঙ্ক করা থাকে, তবে গুগল কন্টাক্টস অ্যাপের ‘Trash’ বা ‘Bin’ অপশনে যান। সেখানে ডিলিট হওয়া নম্বর ৩০ দিন পর্যন্ত জমা থাকে।
গুগল ড্রাইভ ব্যাকআপ: ফোনের সেটিংসে গিয়ে ‘Google’ অপশন থেকে ‘Restore Contacts’ সিলেক্ট করুন। আপনার জিমেইল অ্যাকাউন্টে ব্যাকআপ করা সমস্ত নম্বর ফিরে আসবে।
ফেসবুক বা মেসেঞ্জার: অবাক হলেও সত্যি, মেসেঞ্জারের ‘Manage Contacts’ অপশনে গিয়েও আপনার ফোনের সিঙ্ক হওয়া নম্বরগুলো খুঁজে পেতে পারেন।
কন্টাক্ট লিস্ট নিরাপদ রাখতে সবসময় ‘Google Sync’ অন রাখুন এবং নিয়মিত এক্সপোর্ট করে ক্লাউড স্টোরেজে সেভ করে রাখুন।





