“বিজেপি এলে মাছ বন্ধ হবে না, বরং বিক্রি বাড়বে!” বাজার কাঁপিয়ে তৃণমূলকে জবাব সুকান্তর

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস খাওয়া বন্ধ করে দেবে— তৃণমূলের এই লাগাতার প্রচারের পাল্টা জবাব দিতে এবার সরাসরি মাছের বাজারে হাজির হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বুধবার সকালে বালুরঘাট শহরের তহবাজারে দলীয় প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে প্রচারে বের হন তিনি। সেখানে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলার সময় সুকান্ত দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুতে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন।

সুকান্ত মজুমদার বলেন, “ত্রিপুরায় আমাদের সরকার আছে, সেখানকার বাঙালিরা মাছ খাওয়ায় বাংলার বাঙালিদেরও গোল দেবে। মুখ্যমন্ত্রী এসব নিয়ে ডাহা মিথ্যা কথা বলছেন। বিজেপি এলে মাছ-মাংস বিক্রি আরও বাড়বে।” পাল্টা কটাক্ষ ছুড়ে তৃণমূল দাবি করেছে, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে আমিষ খাবারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তাই সেই পাপ ঢাকতেই সুকান্তকে মাছের বাজারে ছুটতে হচ্ছে। এদিন মাছ-বাজারের প্রচারের পাশাপাশি বালুরঘাট বিমানবন্দর নিয়েও সরব হন সুকান্ত। তিনি অভিযোগ করেন, পরিকাঠামোর অভাবে বালুরঘাটে তাঁর চার্টার্ড বিমান নামতে পারছে না। বিজেপি ক্ষমতায় এলে এই বিমানবন্দর চালুর পূর্ণ আশ্বাস দেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy