আইফোনকে টক্কর দিতে আসছে ইনফিনিক্স! Note 60 Pro-তে থাকছে বিশেষ বাটন, ফাঁস হল লুক

স্মার্টফোন প্রেমীদের জন্য সুখবর! ভারতে লঞ্চের আগেই প্রকাশ্যে এল ইনফিনিক্সের নতুন চমক Infinix Note 60 Pro-র ডিজাইন এবং বেশ কিছু আকর্ষণীয় ফিচার। আগামী ১৩ এপ্রিল দুপুর ১২টায় ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে পা রাখতে চলেছে এই ফোনটি। ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টে ইতিমধ্য়েই এই মডেলের জন্য একটি বিশেষ মাইক্রোসাইট তৈরি করা হয়েছে।

ডিজাইন ও কালার অপশন: সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, ভারতে মোট তিনটি কালার ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন— Deep Ocean Blue, Mocha Brown এবং Solar Orange। ফোনের পিছনে থাকছে একটি চৌকো ক্যামেরা মডিউল, যেখানে দুটি লেন্স এবং একটি এলইডি ফ্ল্যাশ লাইট সুন্দরভাবে সাজানো রয়েছে।

ক্যামেরা ও ডিসপ্লে: ফটোগ্রাফির জন্য এই ফোনে থাকছে ৫০ মেগাপিক্সেলের আলট্রা ক্লিয়ার প্রাইমারি সেন্সর, যাতে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) সুবিধা। এছাড়া উন্নত মানের ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে Active Matrix Display

থাকছে বিশেষ বাটন: Infinix Note 60 Pro-র সবচেয়ে বড় আকর্ষণ হল এর ডানদিকে থাকা একটি অতিরিক্ত বাটন। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপলের লেটেস্ট আইফোনের ‘ক্যামেরা কন্ট্রোল বাটন’-এর আদলেই এই বাটনটি যুক্ত করা হয়েছে, যা দিয়ে সহজেই ছবি তোলা বা জুম করা যাবে। ফোনের বাম দিকটি পুরোপুরি ক্লিন রাখা হয়েছে।

দাম ও লভ্যতা: আগামী ১৩ এপ্রিল থেকে ফ্লিপকার্ট এবং ইনফিনিক্সের নিজস্ব অনলাইন স্টোরে ফোনটির বিক্রি শুরু হবে। তবে মাইক্রোসাইটে ফোনটির স্পেসিফিকেশন এবং দাম নিয়ে এখনই কোনো খোলসা করা হয়নি। মনে করা হচ্ছে, লঞ্চের দিনই এর আকর্ষণীয় দামের কথা ঘোষণা করবে সংস্থা।

এপ্রিল মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে ইনফিনিক্সের এই ‘বাজেট-ফ্রেন্ডলি’ অথচ প্রিমিয়াম লুকের ফোনটি আপনার তালিকায় থাকতেই পারে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy