লালবাজারের অ্যাকশন! শুভেন্দুর মনোনয়ন ঘিরে ধুন্ধুমার কাণ্ডে তৃণমূলের বিরুদ্ধে জোড়া FIR

ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তাল কলকাতা। এই ঘটনায় নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ নিল লালবাজার। পুলিশি বাধা উপেক্ষা করে মাইক বাজানো এবং বিনা অনুমতিতে জমায়েত করার অভিযোগে আলিপুর ও কালীঘাট থানায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পৃথক দুটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। কমিশনের দাবি, ওই এলাকায় শুধুমাত্র বিজেপির মিছিলের অনুমতি ছিল, তা সত্ত্বেও অশান্তি পাকানো হয়েছে।

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর সঙ্গে মিছিলে সামিল হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মিছিলটি যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিটের কাছে পৌঁছয়, তখন দু-পক্ষের স্লোগান ও পালটা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। তৃণমূলের দাবি, জনতার রোষ দেখে অমিত শাহ ‘কাপুরুষের মতো’ মাঝপথে গাড়ি বদলে সার্ভে বিল্ডিংয়ে পৌঁছন। অন্যদিকে, শাহ হুঙ্কার দিয়ে জানিয়েছেন, “ভবানীপুরবাসী এই একটি আসন জিতিয়ে দিলে বাংলায় পরিবর্তন আপনাআপনি আসবে।”

আগামী দিনে লড়াই যে আরও কঠিন হতে চলেছে, তার ইঙ্গিত দিয়ে অমিত শাহ ঘোষণা করেছেন যে তিনি আগামী ১৫ দিন বাংলাতেই ডেরা বাঁধছেন। পাল্টা বৈষ্ণবনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি, “এবারে খেলা হবে দুরন্ত খেলা।” সব মিলিয়ে, প্রথম দফার ভোটের আগেই সাজ সাজ রব রাজ্য রাজনীতিতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy