মালদহ কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ জালে! পালানোর মুখে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার মিম নেতা

মালদহের মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের আটকে রাখা এবং জনতাকে উস্কানি দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার সকালে বাগডোগরা বিমানবন্দর থেকে তাঁকে জালে তোলা হয়। নির্বাচন কমিশনের দাবি, পেশায় আইনজীবী এই এআইএমআইএম (AIMIM) নেতা রাজ্য ছেড়ে পালানোর ছক কষেছিলেন, ঠিক সেই মুহূর্তেই তাঁকে পাকড়াও করা হয়।

উল্লেখ্য, গত বুধবার রাতে কালিয়াচকের ব্লক অফিসের সামনে গাড়ির বনেটে উঠে মোফাক্কেরুলের দেওয়া জ্বালাময়ী ভাষণ ঘিরেই উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। তাঁর উস্কানিতেই বিক্ষুব্ধ জনতা সাতজন বিচারককে ঘেরাও করে রাখে বলে অভিযোগ। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কমিশন। গ্রেফতারির পর বাগডোগরা বিমানবন্দর পুলিশ ফাঁড়ি থেকে একটি ফেসবুক লাইভও করেন তিনি, যা পরে ডিলিট করে দেওয়া হয়। বর্তমানে শিলিগুড়ি পুলিশ কমিশনার তাঁকে জেরা করছেন। ২০২১ সালে মিম-এর টিকিটে ইটাহার থেকে বিধানসভা নির্বাচনে লড়া এই নেতার গ্রেফতারি মালদহের রাজনীতিতে বড়সড় চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy