হাজরা থেকে সার্ভে বিল্ডিং: শাহী রোড-শো’তে জনজোয়ার, জোড়া কেন্দ্রে প্রার্থী হয়ে ইতিহাস শুভেন্দুর!

২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার সবচেয়ে হাই-ভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে আজ কার্যত রণদামামা বেজে গেল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে আজ মনোনয়নপত্র জমা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিশেষ মুহূর্তে তাঁর সঙ্গী হলেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতেই কলকাতায় পৌঁছেছিলেন শাহ; আজ সকালে হাজরা মোড় থেকে এক বিশাল রোড-শো’র মাধ্যমে শুভেন্দুকে নিয়ে আলিপুর সার্ভে বিল্ডিংয়ের দিকে রওনা হন তিনি। মিছিলে শুভেন্দু ও শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও।

এদিন শুভেন্দু ছাড়াও দক্ষিণ কলকাতার আরও তিন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন। উল্লেখ্য, এবার নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর— এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী। এর আগে নন্দীগ্রামে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও দিলীপ ঘোষের উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুকে শুভেন্দুর এই মনোনয়ন পেশ এবং অমিত শাহের সরাসরি অংশগ্রহণ রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হাজরা থেকে আলিপুর পর্যন্ত রাস্তার দু’ধারে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। শুভেন্দুর এই ‘ডাবল ফাইট’ শেষ পর্যন্ত ব্যালট বক্সে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy