একদিনে ২৬৭ জন বদলি! নির্বাচন কমিশনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা, কালই শুনানি

২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে বদলির বন্যা বইয়ে দিয়েছে ভারত নির্বাচন কমিশন। সোমবার একদিনেই বিডিও (BDO), থানার ওসি (OC) এবং আইসি (IC) মিলিয়ে মোট ২৬৭ জন আধিকারিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কমিশন। এই গণবদলির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হলো। প্রধান বিচারপতি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।

মামলাকারীর দাবি, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই এভাবে একসাথে বিপুল সংখ্যক আধিকারিককে সরিয়ে দেওয়া হচ্ছে, যা প্রশাসনিক কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। বিশেষ করে বিডিও এবং থানার মেজ আধিকারিকদের বদলিতে জনপরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে ‘স্বৈরাচারী’ বলেও অভিহিত করেছেন অনেকে। মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এখন দেখার, কমিশনের এই অবাধ বদলির অধিকারে হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy