“ভুল করেছি তৃণমূলে গিয়ে!” টিকিট না পেয়েই ডিগবাজি বিধায়কের, ভোটের মুখে মালদায় বড় ধাক্কা মমতার

২০২৬-এর মহাযুদ্ধের আগে মালদা জেলা তৃণমূলের অন্দরে বড়সড় বিস্ফোরণ। টিকিট না পেয়ে ক্ষোভে দল ছাড়লেন মালদা জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা বিদায়ী বিধায়ক আব্দুর রহিম বক্সী। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। তাঁর এই দলবদল মালদা জেলাতে তৃণমূলের ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

দলত্যাগের পর বিস্ফোরক রহিম বক্সী বলেন, “বিজেপিকে আটকাতে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করতেই আমি তৃণমূলে গিয়েছিলাম। কিন্তু সেখানে কাজের পরিবেশ নেই। এখন দেখছি তৃণমূলের অন্দরেই অনেক দুর্নীতি।” তিনি আরও দাবি করেন, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁকে এবার টিকিট দেওয়া হয়নি, যা তিনি মেনে নিতে পারছেন না। অন্যদিকে, মালদা জেলা কংগ্রেস নেতৃত্ব রহিম বক্সীকে সাদরে গ্রহণ করেছে। প্রদেশ কংগ্রেসের দাবি, রহিম বক্সীর ফিরে আসা মালদায় কংগ্রেসের জমি আরও শক্ত করবে। এই দলবদলের ফলে উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের রণকৌশল এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy