প্রযুক্তি দুনিয়ায় ফের বড়সড় চমক দিল ডেল (Dell)। গতানুগতিক বড় আকারের ভারী সিপিইউ-এর দিন কি তবে শেষ হতে চলল? ডেলের নতুন ‘Pro 5 Micro’ ডেস্কটপ অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ৩১ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে বাজারে আসতে চলা এই বিজনেস পিসিটি আকারে এতটাই ছোট যে তা অনায়াসেই আপনার হাতের তালুতে ধরে যাবে। কিন্তু আকারে ছোট হলেও পারফরম্যান্সের দিক থেকে এটি বাজারের নামী দামী ডেস্কটপকেও টেক্কা দিতে প্রস্তুত।
বিশেষ করে যারা অফিস বা ব্যবসার কাজে উচ্চগতির কম্পিউটিং চান অথচ জায়গার অভাবে বড় ডেস্কটপ রাখতে পারেন না, তাদের জন্য এটি একটি আদর্শ সমাধান। এতে ব্যবহার করা হয়েছে লেটেস্ট প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর, যা মাল্টিটাস্কিং এবং ভারী সফটওয়্যার চালানোর ক্ষেত্রে অভাবনীয় গতি প্রদান করে। উন্নত কুলিং সিস্টেম থাকায় দীর্ঘক্ষণ কাজ করলেও এটি গরম হবে না। এছাড়া নিরাপত্তার দিক থেকেও ডেল এতে যোগ করেছে বিশেষ এন্টারপ্রাইজ-লেভেল সুরক্ষা ব্যবস্থা, যা ব্যবসায়িক তথ্যের গোপনীয়তা বজায় রাখবে।
আগামী ৩১ মার্চ থেকে ডেলের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে এই মাইক্রো ডেস্কটপের বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং ওয়ারেন্টি সুবিধা। পেশাদারদের জন্য এটি যে আগামী দিনের ‘গেম চেঞ্জার’ হতে চলেছে, তা বলাই বাহুল্য।