জ্বালানি সংকটে মোদী সরকারের মাস্টারস্ট্রোক! পেট্রোল-ডিজেলে ১০ টাকা আবগারি শুল্ক কমাল কেন্দ্র

আমেরিকা ও ইজরায়েলের ইরান হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে ব্যারেল প্রতি ১০৮ ডলারে পৌঁছেছে। এই অস্থির পরিস্থিতিতে দেশের জ্বালানি বাজার নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পেট্রোল ও ডিজেলের ওপর লিটার প্রতি ১০ টাকা করে আবগারি শুল্ক (Excise Duty) কমানোর ঘোষণা করেছেন। পাশাপাশি, দেশের ভেতরে জোগান নিশ্চিত করতে ডিজেল ও এটিএফ (ATF) রপ্তানির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

তবে খুচরো বাজারে এখনই দাম কমছে না। মূলত আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় তেল বিপণন সংস্থাগুলি (OMC) যে বিপুল লোকসানের সম্মুখীন হচ্ছিল, তা সামাল দিতেই এই সিদ্ধান্ত। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, বিশ্বজুড়ে জ্বালানির দাম ২০% থেকে ৫০% বাড়লেও ভারত সরকার রাজকোষের ওপর সেই দায়ভার নিয়ে সাধারণ মানুষকে সুরক্ষা দেওয়ার পথ বেছে নিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy