আইপিএল ২০২৬ টিকিটের দাম আকাশছোঁয়া! ১ হাজার থেকে ৬৫ হাজার—কোন স্টেডিয়ামে কত খরচ?

আইপিএল ২০২৬-এর দামামা বেজে গিয়েছে। মাঠের লড়াই শুরুর আগেই এখন লড়াই চলছে টিকিটের জন্য। এবার টিকিটের দাম শুরু হচ্ছে মাত্র ৪৯৯ টাকা থেকে, আর সর্বোচ্চ দাম পৌঁছেছে ৬৫ হাজার টাকারও উপরে। কলকাতার ইডেন গার্ডেন্সে কেকেআর-এর ম্যাচের টিকিটের দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। এখানে ১,০০০ টাকা থেকে শুরু করে ৮,৫০০ টাকা পর্যন্ত টিকিট পাওয়া যাচ্ছে। তবে সবথেকে ব্যয়বহুল ভেন্যু হিসেবে নাম উঠে এসেছে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামের। সেখানে ভিআইপি হসপিটালিটি টিকিটের দাম ছোঁয়াছে প্রায় ৬৫,৮০০ টাকা!

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেও টিকিটের ব্যাপক চাহিদা। সেখানে শুরুর দিকে ৪৯৯ টাকার কিছু টিকিট থাকলেও তা মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে। বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্সের হোম ম্যাচ দেখতে গেলে পকেট থেকে নূন্যতম ২,৮০০ টাকা খসাতে হচ্ছে, যা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত যাচ্ছে। অন্যদিকে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে মিলছে টিকিট। লখনউয়ের একানা স্টেডিয়ামে প্রিমিয়াম লাউঞ্জ অ্যাক্সেসসহ টিকিটের দাম ৪০,০০০ টাকা পর্যন্ত ধার্য করা হয়েছে।

বিগত বছরের তুলনায় এবার টিকিটের দাম কিছুটা বেশি হওয়ার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে উচ্চ হারে জিএসটি এবং পরিকাঠামোর উন্নয়ন। বুকমাইশো (BookMyShow) এবং জোম্যাটো ডিস্ট্রিক্ট-এর (Zomato District) মতো প্ল্যাটফর্মে অধিকাংশ টিকিট বিক্রি হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, বড় দলগুলোর লড়াই বা উইকেন্ডের ম্যাচের ক্ষেত্রে টিকিটের দাম আরও বাড়তে পারে। তাই পছন্দের সিট নিশ্চিত করতে দ্রুত বুকিং করার পরামর্শ দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy