প্রতিবেদন: লিভার সুস্থ রাখা মানেই অর্ধেক রোগ থেকে মুক্তি। পুষ্টিবিদরা বলছেন, লিভারকে ডিটক্স করতে বা ভেতর থেকে পরিষ্কার রাখতে লেবু ও আমলকীর রস এবং বিটরুটের রস অতুলনীয়। লেবুতে থাকা ভিটামিন-সি এবং অ্যান্টি-অক্সিডেন্ট লিভারে এনজাইম তৈরিতে সাহায্য করে, যা বিষাক্ত পদার্থ বের করে দেয়। অন্যদিকে, বিটরুটের রস রক্ত সঞ্চালন বাড়ায় এবং লিভারের প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে।
এছাড়া আঙুরের রস এবং আপেলের রস লিভারের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আপেলে থাকা ম্যালিক অ্যাসিড পিত্তনালীর পাথর পরিষ্কার করতে এবং লিভারের চর্বি গলাতে সহায়ক। তবে মনে রাখবেন, প্যাকেটজাত জুস নয়, বাড়িতে তৈরি টাটকা ফলের রস চিনি ছাড়া খাওয়াই লিভারের জন্য সবথেকে উপকারী। আজই আপনার সকালের জলখাবারে যোগ করুন এই প্রাকৃতিক লিভার ক্লিনার।