সরাসরি হোয়াটসঅ্যাপেই মিলবে ‘যুবসাথী’র টাকা! বড় ঘোষণা রাজ্য সরকারের, জানুন নম্বরটি

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বড়সড় স্বস্তির খবর নিয়ে এল প্রশাসন। ২১ থেকে ৪০ বছর বয়সীদের জন্য চালু থাকা ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা পেতে এখন আর ব্লক বা জেলা অফিসে দৌড়ঝাঁপ করতে হবে না। মাসে ১৫০০ টাকা ভাতার এই প্রকল্পে আবেদনকারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে এবার চালু হলো বিশেষ হোয়াটসঅ্যাপ পরিষেবা।

দীর্ঘদিন ধরেই যুবসাথী প্রকল্পের আবেদন এবং টাকা ঢোকা নিয়ে নানা অভিযোগ সামনে আসছিল। অনলাইনে আবেদন থেকে শুরু করে স্ট্যাটাস চেক— সব ক্ষেত্রেই জটিলতার মুখে পড়ছিলেন সাধারণ মানুষ। সেই ভোগান্তি দূর করতেই এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ করে দিয়েছে সরকার। এখন থেকে আপনার ফোনের ৬২৯২২৪৮৮ নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই প্রকল্পের বর্তমান অবস্থা বা যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে।

ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০:৩০ থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত এই ডিজিটাল হেল্প ডেস্ক খোলা থাকবে। এছাড়াও নির্দিষ্ট ইমেইল আইডির মাধ্যমেও যোগাযোগ করা যাবে। বাড়িতে বসেই কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে বা কেন আবেদন আটকে আছে, তার হদিশ মিলবে এই এক নম্বরেই। ডিজিটাল ইন্ডিয়ার যুগে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কয়েক হাজার আবেদনকারী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy