তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন? ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম আর ইরানের হুঙ্কার— রণক্ষেত্র মধ্যপ্রাচ্য!

আমেরিকা ও ইরানের দীর্ঘদিনের তিক্ততা এবার যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিস্ফোরক মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে বড়সড় সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। ট্রাম্পের এই চরম সময়সীমা বা ‘ডেডলাইন’ ঘোষণার পরেই গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ ঘনীভূত হয়েছে। ট্রাম্পের দাবি, তেহরানের গতিবিধি আমেরিকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এর চূড়ান্ত জবাব দেওয়ার সময় এসে গেছে।

পাল্টা জবাবে তেহরানের রণকৌশল: ট্রাম্পের এই হুমকির মুখে একবিন্দুও নমনীয় হতে রাজি নয় ইরান। তেহরানের পক্ষ থেকে পালটা কড়া বার্তা দিয়ে জানানো হয়েছে, যেকোনো ধরনের উস্কানির দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। বিশেষ করে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ নিয়ে ইরান তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ইরানের সামরিক নেতৃত্বের দাবি, হরমুজ প্রণালী বিশ্বের সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকলেও, কোনো ‘শত্রু জাহাজ’ সেখানে প্রবেশ করলে তা রেয়াত করা হবে না। সরাসরি নাম না নিলেও ‘শত্রু জাহাজ’ বলতে যে মার্কিন যুদ্ধজাহাজকেই বোঝানো হয়েছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, বিশ্বের মোট খনিজ তেলের একটি বিশাল অংশ এই প্রণালী দিয়েই পরিবাহিত হয়। ফলে ইরান যদি এই জলপথ অবরুদ্ধ করে, তবে বিশ্ব অর্থনীতিতে ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে দুই দেশের এই পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy