‘ভয় পেলেই মৃত্যু!’ রেড রোডের ইদের নমাজে দাঁড়িয়ে কাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা?

কলকাতা খিলাফত কমিটির উদ্যোগে আয়োজিত রেড রোডের ইদের নমাজে যোগ দিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এদিন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ইদের জমায়েতে শামিল হন তিনি। তবে উৎসবের আবহেও কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ শানান তৃণমূলনেত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দেগে বলেন, “আমাদের অধিকার আমরা মোদীজিকে কেড়ে নিতে দেব না। বিজেপি চোর-ডাকাত-গুন্ডাদের পার্টি। কিছু গদ্দার বিজেপির থেকে টাকা নিয়ে খেলছে।” মুসলিম সমাজকে নিয়ে কেন্দ্রের দ্বিচারিতার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন, “দুবাইয়ের মন্ত্রীদের সঙ্গে গলা মেলালে তখন হিন্দু-মুসলমান মনে পড়ে না? আর ভারতে এলেই সব ভুলে যান?” যারা বাংলাকে টার্গেট করবে তারা ‘জাহান্নামে যাবে’ বলেও চরম হুঁশিয়ারি দেন তিনি। এদিন এসআইআর (SIR) তালিকা নিয়ে বঞ্চনার অভিযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার বার্তাও দেন তিনি। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও একে ‘আল্লাহর আশীর্বাদ’ বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy