কানের সামান্য ব্যথা না কি মৃত্যুর পরোয়ানা? ইনফেকশন মস্তিষ্কে ছড়ানোর আগে সাবধান হোন!

কানের ইনফেকশন বা সংক্রমণকে আমরা অনেকেই খুব সাধারণ সমস্যা হিসেবে দেখি। একটু কানে ব্যথা বা পুঁজ পড়লে ড্রপ ব্যবহার করেই নিশ্চিন্ত হয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, এই সামান্য অবহেলাই আপনার মস্তিষ্কের স্থায়ী ক্ষতি করতে পারে? চিকিৎসকদের মতে, কানের গঠন এমন যে এর ঠিক ওপরের অংশেই থাকে মস্তিষ্ক। ফলে কানের গভীর স্তরে বা মিডল ইয়ারে (Middle Ear) সংক্রমণ হলে তা খুব সহজেই হাড় ফুটো করে মস্তিষ্কের পর্দায় পৌঁছে যেতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীর্ঘদিনের অবহেলিত সংক্রমণ থেকে ‘মেনিনজাইটিস’ বা মস্তিষ্কের আবরণের প্রদাহ হতে পারে। এমনকি মস্তিষ্কে পুঁজ জমে ‘ব্রেন অ্যাবসেস’ তৈরির ঝুঁকিও থাকে ৯৯ শতাংশ। প্রাথমিক লক্ষণ হিসেবে কানে অসহ্য যন্ত্রণা, হঠাৎ করে শ্রবণশক্তি কমে যাওয়া, মাথা ঘোরা এবং ঘন ঘন কান থেকে দুর্গন্ধযুক্ত জল বা পুঁজ পড়লে সঙ্গে সঙ্গে বিশেষজ্ঞের পরামর্শ নিন। যদি এই সংক্রমণের সাথে তীব্র মাথা ব্যথা এবং ঘাড় শক্ত হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়, তবে বুঝবেন বিপদ কানের সীমা ছাড়িয়ে মস্তিষ্কে পৌঁছেছে। শিশুদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি। তাই কানে কাঠি দেওয়া বা যত্রতত্র ড্রপ ব্যবহার বন্ধ করে আজই সতর্ক হোন। আপনার সামান্য সচেতনতাই পারে জীবন বাঁচাতে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy