আপনার স্মার্টফোনের ভেতরে থাকা ছোট্ট সিম কার্ডটির দিকে কখনও ভালো করে লক্ষ্য করেছেন? দেখবেন, কার্ডটির একটি কোণ সামান্য কাটা থাকে। আমরা প্রতিদিন এই সিম ব্যবহার করলেও, ৯৯ শতাংশ মানুষই জানেন না কেন এর নকশা এমন করা হয়েছে। অনেকে মনে করেন এটি হয়তো কোম্পানিগুলোর স্টাইল বা ডিজাইন, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক বড় প্রযুক্তিগত কারণ।
শুরুর দিকে যখন সিম কার্ড তৈরি করা হয়েছিল, তখন তার কোনো কোণ কাটা ছিল না। সেগুলো ছিল একেবারে আয়তকার। ফলে মোবাইল ফোনে সিম ভরার সময় গ্রাহকরা প্রায়ই বিভ্রান্ত হতেন। সিমটি উল্টো না কি সোজাভাবে ঢুকছে, তা বোঝার কোনো উপায় ছিল না। এর ফলে সিম এবং ফোনের স্লট—উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকত। গ্রাহকদের এই ভোগান্তি কমাতে এবং সিম কার্ডের সঠিক দিক নির্দেশ করতে টেলিকম কোম্পানিগুলো নকশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। এক কোণ কেটে দেওয়ার ফলে এখন যে কেউ এক পলকেই বুঝে যান সিমটি ঠিক কোন অভিমুখে ফোনে ঢোকাতে হবে। এটি কেবল একটি নকশা নয়, বরং একটি নিখুঁত ইঞ্জিনিয়ারিং সমাধান।