কালীগঞ্জে লাল শিবিরে গৃহযুদ্ধ! প্রার্থী পছন্দ না হওয়ায় পার্টি অফিস ভাঙচুর, বহিষ্কৃত ৭ হেভিওয়েট

নদিয়ার কালীগঞ্জে সিপিএম-এর অন্দরের ফাটল এবার রণক্ষেত্রের চেহারা নিল। আসন্ন বিধানসভা নির্বাচনে ছোট তামান্নার মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী ঘোষণা করতেই ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় নেতা ও কর্মীদের একাংশ। মঙ্গলবার সেই বিক্ষোভ এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষুব্ধ কর্মীরা দলীয় কার্যালয়ে চড়াও হয়ে আসবাবপত্র ও নথিপত্র ভাঙচুর করে কার্যত গুঁড়িয়ে দেন।

এই বিশৃঙ্খলা বরদাস্ত করতে নারাজ আলিমুদ্দিন। শুক্রবার নদিয়া জেলা সম্পাদক মেঘলাল শেখ এক কড়া বিবৃতিতে জানিয়েছেন, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে অজয় সরকার, সইদুল শেখ, সেন্টু শেখসহ মোট ৭ জন সক্রিয় সদস্যকে তৎক্ষণাৎ বহিষ্কার করা হয়েছে। দলের এই কঠোর অবস্থানে জেলা রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিক্ষোভকারীদের দাবি ছিল, সাবিনা ইয়াসমিনের বদলে স্থানীয় অন্য কাউকে প্রার্থী করতে হবে। কিন্তু হাইকম্যান্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিক্ষুব্ধদের স্পষ্ট বার্তা দিল— ‘শৃঙ্খলাই শেষ কথা’। একদিকে যখন মহম্মদ সেলিমরা গতবারের ‘শূন্য’ আসন ঘোচাতে মরিয়া, তখন খোদ নিজেদের ঘর সামলাতে এই নাজেহাল দশা বামেদের জয়ের পথে বড় কাঁটা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy