সুযোগ পেলেন না মন্ত্রীরা, শিকে ছিঁড়ল তাঁদের সন্তানদের! ২০২৬-এর মেগা লড়াইয়ে তৃণমূলের নতুন বাজি কারা?

২০২৬ বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার মমতার তুরুপের তাস ‘তারুণ্য’ এবং ‘উত্তরাধিকার’। মানিকতলা থেকে উত্তরপাড়া—তৃণমূলের তালিকায় এবার উজ্জ্বল একঝাঁক হেভিওয়েট নেতার সন্তানরা।

সবচেয়ে বড় চমক মানিকতলা কেন্দ্রে। প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করেছে দল। বাবার জনপ্রিয়তাকে পুঁজি করেই ময়দানে নেমেছেন শ্রেয়া। তাঁর কথায়, “বাবা অপারেশন থিয়েটারে ঢোকার সময়ও মানুষের কথা ভাবতেন, সেই ভালোবাসা বৃথা যাবে না।” শুধু শ্রেয়াই নন, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে উত্তরপাড়া কেন্দ্রে।

তালিকায় রয়েছে আরও নাম। কামারহাটির দাপুটে নেতা নির্মল ঘোষের জায়গায় টিকিট পেয়েছেন তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষ। একইভাবে স্বর্ণকমল সাহার পরিবর্তে প্রার্থী করা হয়েছে তাঁর পুত্র সন্দীপন সাহাকে। বাদ যাননি মতুয়া গড়ও; মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর এবং প্রাক্তন বাম নেতা ক্ষিতি গোস্বামীর কন্যা বসুন্ধরা গোস্বামীকেও প্রার্থী করেছে জোড়াফুল শিবির। অভিজ্ঞদের বদলে তাঁদের সন্তানদের ওপর ভরসা রাখা কি তৃণমূলের স্ট্র্যাটেজিক চাল? এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy