রাজ্যসভা থেকে বিদায় নিচ্ছেন বাংলার ৫ সাংসদ! প্রাক্তন হলেই পকেটে ঢুকবে কত লক্ষ টাকা?

পশ্চিমবঙ্গের ৫ জনসহ দেশের ৩৭ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ ফুরোচ্ছে। বিদায়ী অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করিয়ে দিয়েছেন, “রাজনীতিতে কোনো পূর্ণচ্ছেদ নেই।” বাংলা থেকে সুব্রত বক্সী, মৌসম বেনজির নূর, সাকেত গোখলে এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতো হেভিওয়েটদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। কিন্তু সংসদ থেকে বিদায় নেওয়ার পর এই প্রাক্তন সাংসদরা ঠিক কত টাকা পেনশন এবং কী কী সুবিধা পান?

সংসদের নিয়ম অনুযায়ী, একজন প্রাক্তন সাংসদ মাসে ন্যূনতম ৩১,০০০ টাকা পেনশন পান। তবে যদি কেউ ৫ বছরের বেশি দায়িত্ব পালন করেন, তবে প্রতি অতিরিক্ত বছরের জন্য ২,৫০০ টাকা হারে পেনশন বাড়তে থাকে। উদাহরণস্বরূপ, ৭ বছর সাংসদ থাকলে মাসিক পেনশন দাঁড়ায় ৩৬,০০০ টাকা। পেনশনের পাশাপাশি প্রাক্তন সাংসদরা দেশজুড়ে ট্রেনে ‘ফার্স্ট এসি’-তে বিনামূল্যে ভ্রমণের সুযোগ পান। সঙ্গে সঙ্গী থাকলে দুজনেই ‘সেকেন্ড এসি’-তে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। এছাড়াও সিজিএইচএস (CGHS) স্বাস্থ্য পরিষেবা এবং সরকারি ভবনে প্রবেশের বিশেষ পাস পান তাঁরা। তবে মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যেই ছাড়তে হয় সরকারি বাংলো। বর্তমানে একজন কর্মরত সাংসদ মাসে ১ লক্ষ ২৪ হাজার টাকা বেতনের পাশাপাশি নির্বাচনী এলাকা ভাতা ও দফতর ভাতা বাবদ মোটা টাকা পান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy