১০০০ কোটির পর ফিরছে ‘ধুরন্ধর ২’, ভারতীয় সিনেমার ভাগ্য বদলে দেবেন রণবীর সিং?

বক্স অফিসে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়ে ইতিহাস গড়েছিল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মাত্র তিন মাসের ব্যবধানে এবার বড় পর্দায় আছড়ে পড়তে চলেছে তার দ্বিতীয় কিস্তি— ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ছবিটির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে রণবীর সিং দাবি করেছেন, এই ছবি শুধু একটি অ্যাকশন থ্রিলার নয়, বরং এটি ভারতীয় চলচ্চিত্রের ভবিষ্যৎ মানদণ্ড নির্ধারণ করবে।

মুম্বইয়ের অনুষ্ঠানে রণবীর ভক্তদের উদ্দেশ্যে বলেন, “এই ছবির জন্য শুধু ভারত নয়, গোটা বিশ্বের দর্শক অপেক্ষা করছেন। এটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক স্তরে এক নতুন দিশা দেখাবে।” রণবীর সিং এখানে ‘হামজা’ নামক এক দুর্ধর্ষ স্পাই এজেন্টের চরিত্রে অভিনয় করছেন। এই সিক্যুয়েলে দেখা যাবে জসকিরত সিংহ রঙ্গি থেকে কীভাবে তাঁর ‘হামজা’ হয়ে ওঠার নেপথ্য কাহিনি ও প্রতিশোধের গল্প।

ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং অর্জুন রামপালের মতো হেভিওয়েট তারকারা। মুক্তির আগেই ছবিটি আগাম বুকিংয়ে ১০ লক্ষ টিকিট বিক্রির রেকর্ড গড়েছে এবং প্রায় ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় মুক্তি পেতে চলা এই ছবিটি বক্স অফিসে নতুন সুনামি আনে কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy