বাদ পড়ছেন হেভিওয়েট মন্ত্রীরা! তৃণমূলের প্রার্থী তালিকায় টলিউড ও যুবদের জয়জয়কার?

রাজ্য রাজনীতির নজর এখন কালীঘাটে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় কী বড় কোনো বিস্ফোরণ ঘটতে চলেছে? আজ দুপুর ৩টে ১৫ মিনিটে নিজের বাসভবন থেকেই ২৯৪টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তালিকার থেকেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে— শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রাম ও ভবানীপুরে পাল্টা চাল কী দেবেন দিদি?

বিজেপি ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে ভবানীপুর ও নন্দীগ্রাম— দুই কেন্দ্রেই প্রার্থী করে মাস্টারস্ট্রোক দিয়েছে। পাল্টায় তৃণমূলও কি নন্দীগ্রামে শুভেন্দুরই কোনো প্রাক্তন সতীর্থকে দাঁড় করাবে? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, নন্দীগ্রামের লড়াইয়ে বড় কোনো চমক দিতে পারেন মমতা।

সূত্রের খবর, এবারের তালিকায় ব্যাপক রদবদল হতে চলেছে। বাদ পড়তে পারেন একাধিক বর্তমান মন্ত্রী ও বিধায়ক। তাঁদের জায়গায় আনা হচ্ছে নতুন ও তরুণ মুখ। টলিউডের একাধিক সেলেব্রিটি এবং ঘাসফুল শিবিরের লড়াকু যুব নেতাদের ওপর ভরসা রাখছেন নেত্রী। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমেই বন্দি। সব জল্পনার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy