পবিত্র রমজানে কাবুলের হাসপাতালে পাক এয়ারস্ট্রাইক! ৪০০ মৃত্যুতে বিশ্ব কাঁপানো গর্জন রশিদ খানের

আফগানিস্তানের মাটিতে পাকিস্তানের বিমানহানায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪০০ সাধারণ মানুষ। পবিত্র রমজান মাসের শেষলগ্নে কাবুলের একটি ২ হাজার শয্যাবিশিষ্ট রিহ্যাব সেন্টারে এই প্রাণঘাতী হামলার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব। তালিবান সরকারের দাবি, সোমবার রাতের এই এয়ারস্ট্রাইকে হাসপাতালের বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং আহত হয়েছেন আরও ২৫০ জন। এই নৃশংস ঘটনার প্রতিবাদে এবার গর্জে উঠলেন আফগান ক্রিকেটের দুই মহাতারকা রশিদ খান ও মহম্মদ নবি।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে রশিদ খান লিখেছেন, “রমজান মাসে চিকিৎসা পরিকাঠামো লক্ষ্য করে হামলা যুদ্ধাপরাধের সামিল। আমি রাষ্ট্রসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর কাছে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আর্জি জানাচ্ছি।” অন্যদিকে, অভিজ্ঞ অলরাউন্ডার মহম্মদ নবি নিহত যুবকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাক সামরিক বাহিনীর এই পদক্ষেপকে চরম কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন। যদিও ইসলামাবাদ এই হামলার কথা অস্বীকার করে দাবি করেছে, তাদের লক্ষ্য ছিল কেবল সন্ত্রাসবাদী ঘাঁটি। গত কয়েক সপ্তাহ ধরে চলা সীমান্ত সংঘর্ষ এবার দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘ওপেন ওয়ার’ বা সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy