‘ঈশানকে নেওয়াটা আমার রিস্ক ছিল!’ বিশ্বকাপ জিতে বিস্ফোরক স্বীকারোক্তি অধিনায়ক সূর্যের

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। টুর্নামেন্টের আগে জিতেশ শর্মা দলের ‘অটোমেটিক চয়েস’ হওয়া সত্ত্বেও কেন শেষ মুহূর্তে ঈশান কিষাণকে দলে নেওয়া হয়েছিল, তা নিয়ে মুখ খুললেন তিনি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সূর্য জানান, ঈশানকে স্কোয়াডে নেওয়ার সিদ্ধান্তটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত ঝুঁকি ছিল।

অধিনায়ক বলেন, “ঈশানের ঘরোয়া পারফরম্যান্স দেখে আমি ওকে দলের ‘এক্স-ফ্যাক্টর’ মনে করেছিলাম। জিতেশ প্রত্যেকটি সিরিজে থাকায় ওর জন্য খারাপ লাগছিল, কিন্তু আমাদের একজন আক্রমণাত্মক ওপেনার প্রয়োজন ছিল।” সূর্য আরও জানান, তিনি ঈশানকে প্রশ্ন করেছিলেন, ‘ছোটু বিশ্বকাপ জেতাবে?’ জবাবে ঈশান আত্মবিশ্বাসের সাথে সেই দায়িত্ব নিয়েছিলেন। বিশ্বকাপে ৩১৭ রান এবং ১৯০ স্ট্রাইক রেট রেখে ঈশান প্রমান করেছেন অধিনায়কের সিদ্ধান্ত ভুল ছিল না। পাশাপাশি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসনের লড়াকু মানসিকতারও দরাজ প্রশংসা শোনা যায় বিশ্বজয়ী অধিনায়কের কণ্ঠে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy