বীরভূমে অবৈধ খাদানে ফের প্রাণহানি! ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু, মালিক জেলা পরিষদের কর্মাধ্যক্ষ!

বীরভূমের মহম্মদবাজার থানা এলাকায় ফের ভয়াবহ দুর্ঘটনা। পাথর ভাঙার কাজ চলার সময় আচমকা ধস নেমে মৃত্যু হলো ৩ শ্রমিকের। জানা গিয়েছে, যে খাদানটিতে দুর্ঘটনা ঘটেছে তার মালিক বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম। সোমবার দুপুরে কাজ চলার সময় আচমকা বিশাল এক চাঁই ওপর থেকে শ্রমিকদের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

মাত্র ৬ মাস আগেও বীরভূমের অন্য একটি খাদানে একই ভাবে ধস নেমে প্রাণ হারিয়েছিলেন একাধিক শ্রমিক। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই এই অবৈধ খাদানগুলি চালানো হচ্ছে। প্রভাবশালী নেতার মালিকানাধীন হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। ঘটনার পর থেকেই পলাতক খনি মালিক ও কর্মীরা। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy