মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি হওয়ায় আন্তর্জাতিক উড়ান চলাচলে বড়সড় সংকট তৈরি হয়েছে। নিরাপত্তার খাতিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৪,৩৩৫টি বিমান বাতিল করা হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “যাত্রীদের জীবনের নিরাপত্তা আমাদের কাছে সবথেকে আগে। কোনো অবস্থাতেই সুরক্ষার সঙ্গে আপস করা হবে না।”
তিনি ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (DGCA)-কে নির্দেশ দিয়েছেন যেন ভারতীয় বিমানগুলি কোনোভাবেই ইরান বা ইজরায়েলের বিপজ্জনক আকাশসীমা ব্যবহার না করে। বিকল্প রুটে বিমান চলাচলের ফলে যাত্রার সময় এবং জ্বালানির খরচ বাড়লেও, নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর নির্দেশে, ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের টাকা রিফান্ড বা বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করার জন্য এয়ারলাইনস সংস্থাগুলিকে বিশেষভাবে বলা হয়েছে।