আজই প্রার্থী তালিকা ঘোষণা বামেদের! যাদবপুরে বিকাশরঞ্জন, মীনাক্ষী লড়বেন উত্তরপাড়ায়?

বিধানসভা ভোটের দামামা বাজতেই আজ, সোমবারই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পথে সিপিএম। সূত্রের খবর, তরুণ প্রজন্মের মুখ এবং অভিজ্ঞ নেতৃত্বের সঠিক ভারসাম্যে এবারের লড়াইয়ে নামতে চলেছে বামফ্রন্ট। যাদবপুর কেন্দ্রের মতো হেভিওয়েট আসনে বিকাশরঞ্জন ভট্টাচার্যের নাম প্রায় নিশ্চিত বলে শোনা যাচ্ছে। এছাড়া উত্তরপাড়ায় লড়তে পারেন মীনাক্ষী মুখোপাধ্যায়, আর উত্তর দমদমে দেখা যেতে পারে দীপ্সিতা ধরকে।

প্রার্থী তালিকার যে খসড়া সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে—পানিহাটিতে কলতান দাশগুপ্ত, দমদমে ময়ূখ বিশ্বাস এবং কামারহাটিতে মানস মুখোপাধ্যায়কে প্রার্থী করার সম্ভাবনা প্রবল। বরানগরে সায়নদীপ ভট্টাচার্য, বালিগঞ্জে ফুয়াদ হালিম এবং রাজারহাট-নিউটাউনে সপ্তর্ষি দেবকে টিকিট দেওয়ার পথে এগোচ্ছে দল। পাশাপাশি খড়গ্রামে ধ্রুবজ্যোতি সাহা এবং খড়দহে দেবজ্যোতি দাসের নামও জোরদার চর্চায় রয়েছে। আজ বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার পরেই চূড়ান্ত ছবিটা স্পষ্ট হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy