আজ দিল্লির বিজ্ঞান ভবন থেকে যখন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দুই দফার নির্ঘণ্ট ঘোষিত হচ্ছে, ঠিক তার কয়েক মিনিট আগেই রাজ্য রাজনীতিতে এক বড়সড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ প্রতীক্ষিত এবং বিতর্কিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর ঘোষণা করল রাজ্য সরকার। সরকারি কর্মীদের দীর্ঘদিনের আন্দোলনের পর, ভোটের ঠিক আগে এই পদক্ষেপকে বিরোধীরা ‘নির্বাচনী গিমিক’ বললেও, শাসক শিবিরের দাবি— প্রতিশ্রুতি পূরণই তাঁদের লক্ষ্য।
কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স (টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, ROPA ২০০৯ অনুযায়ী বকেয়া ডিএ মেটানো শুরু হচ্ছে ২০২৬ সালের মার্চ মাস থেকেই। এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন কয়েক লক্ষ রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগী, শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা। এছাড়াও পুরসভা ও পঞ্চায়েত কর্মীদের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
পড়ুন সমীক্ষার ইঙ্গিত: ভোটের দিনেই ডিএ ঘোষণা নিয়ে যখন রাজ্য সরগরম, তখনই সামনে এল সাম্প্রতিক এক জনমত সমীক্ষা (Opinion Poll)। Matrize-IANS-এর সমীক্ষা অনুযায়ী, বাংলায় আবারও ঘাসফুল ফোটার সম্ভাবনা প্রবল। সমীক্ষার পূর্বাভাস বলছে:
-
তৃণমূল কংগ্রেস: ১৫৫-১৭০টি আসন পেতে পারে।
-
বিজেপি জোট: ১০০-১১৫টি আসনের সম্ভাবনা।
-
বাম-কংগ্রেস ও অন্যান্য: ৫-৭টি আসন। ভোট শতাংশের বিচারেও তৃণমূল (৪৩-৪৫%) সামান্য এগিয়ে রয়েছে বিজেপি (৪১-৪৩%) থেকে। তবে রাজনৈতিক মহলের মতে, শেষ মুহূর্তের এই ডিএ ঘোষণা এবং ইমাম-পুরোহিতদের ভাতা বৃদ্ধি সাধারণ ভোটারদের মনে কতটা প্রভাব ফেলে, তার ওপর নির্ভর করবে চূড়ান্ত ফলাফল।