আকাশছোঁয়া দাম, তবু মিলছে না বাণিজ্যিক গ্যাস! তীব্র সঙ্কটে শহরের বিভিন্ন ক্যান্টিন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে কলকাতার জনজীবনে। বাণিজ্যিক গ্যাসের তীব্র সঙ্কটে রীতিমতো ধুঁকছে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ের ক্যান্টিন। ক্যান্টিন কর্মীদের মতে, ২০০০ টাকার বাণিজ্যিক সিলিন্ডার এখন ৫৪০০ টাকায় কিনতে হচ্ছে, তাও মিলছে না সময়মতো। ফলে মেনু কমিয়ে কোনোমতে পরিষেবা চালু রাখার চেষ্টা চললেও, দু-এক দিনের মধ্যেই ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

শুধু রাইটার্স নয়, গ্যাসের অভাবে গত তিন দিন ধরে বন্ধ রয়েছে কলকাতার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আইআইআইএস ডব্লিউবিএম-এর ক্যান্টিন। প্রতিদিন সকালের জলখাবার থেকে দুপুরের খাবার—সবকিছুতেই বিঘ্ন ঘটায় চরম সমস্যায় পড়েছেন পড়ুয়ারা ও অধ্যাপকরা। অনেকেই বাধ্য হয়ে বাড়ি থেকে খাবার আনছেন অথবা বাইরের দোকানের শরণাপন্ন হচ্ছেন। কিন্তু বাইরের দোকানগুলোতেও গ্যাসের সঙ্কটের কারণে পর্যাপ্ত খাবার মিলছে না বলে অভিযোগ। গ্যাস সরবরাহ কবে স্বাভাবিক হবে, সেই অপেক্ষাতেই দিন গুনছে শহর।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy