কৃষকদের অ্যাকাউন্টে আজই ঢুকবে টাকা! পিএম কিষাণ যোজনার বড় ধামাকা নিয়ে হাজির মোদী

অপেক্ষার অবসান! আজ, ১৩ মার্চ দেশজুড়ে ৯ কোটিরও বেশি কৃষকের মুখে হাসি ফোটাতে চলেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM-KISAN) ২২তম কিস্তির টাকা আজই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল ৫টায় গুয়াহাটি থেকে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ১৮,৬৪০ কোটি টাকা এক ক্লিকে কৃষকদের অ্যাকাউন্টে পাঠাবেন।

২০১৯ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বার্ষিক ৬,০০০ টাকা আর্থিক সহায়তা দেয় কেন্দ্র। ২,০০০ টাকা করে তিনটি সমান কিস্তিতে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। ইতিমিধ্যেই ২১টি কিস্তি সফলভাবে দেওয়া হয়েছে। আজকের কিস্তি পাওয়ার পর কৃষকদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে নিশ্চিতকরণ জানানো হবে।

টাকা না পেলে কী করবেন? আপনার কিস্তির টাকা ঢুকল কি না তা জানতে pmkisan.gov.in পোর্টালে গিয়ে ‘Know Your Status’ অপশনে আধার বা মোবাইল নম্বর দিয়ে চেক করুন। মনে রাখবেন, সরকারি নিয়ম অনুযায়ী eKYC সম্পূর্ণ থাকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি ব্যাঙ্ক দূরে থাকে, তবে নিকটস্থ CSC বা DigiPay অ্যাপ ব্যবহার করে সহজেই টাকা তুলতে পারবেন কৃষকরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy