ডিজিটাল ইন্ডিয়ার যুগে আমাদের জীবন অনেক সহজ হয়েছে ঠিকই, কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ইউপিআই (UPI), নেট ব্যাংকিং এবং মোবাইল অ্যাপের মাধ্যমে আর্থিক প্রতারণা। তবে এবার প্রতারিতদের জন্য এক স্বস্তির খবর। অনলাইন ফ্রডের শিকার হলে আপনি পেতে পারেন ২৫,০০০ টাকা পর্যন্ত বিমার টাকা। কিন্তু কীভাবে? এর জন্য আপনাকে মানতে হবে নির্দিষ্ট কিছু নিয়ম।
কীভাবে করবেন আবেদন? ১. দ্রুত রিপোর্ট: প্রতারণার শিকার হওয়ার ঠিক পরেই (গোল্ডেন আওয়ারের মধ্যে) আপনাকে জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন নম্বর ১৯৩০-এ কল করতে হবে অথবা www.cybercrime.gov.in পোর্টালে অভিযোগ জানাতে হবে। ২. ব্যাংককে জানানো: ঘটনার ২-৩ দিনের মধ্যে আপনার সংশ্লিষ্ট ব্যাংককে লিখিতভাবে জানাতে হবে। মনে রাখবেন, বিলম্ব হলে ক্লেম পাওয়া কঠিন হতে পারে। ৩. বিমা পলিসি চেক: অনেক ব্যাংক এবং ডিজিটাল পেমেন্ট অ্যাপ এখন ইন-বিল্ট সাইবার ইনস্যুরেন্স দেয়। আপনার ক্রেডিট বা ডেবিট কার্ডের সঙ্গে এমন কোনো বিমা যুক্ত আছে কি না, তা যাচাই করুন।
সাবধানতা ও সুরক্ষা: ডিজিটাল জালিয়াতি রুখতে কখনোই অপরিচিত কাউকে ওটিপি (OTP), পিন বা কিউআর কোড স্ক্যান করবেন না। মনে রাখবেন, টাকা পাওয়ার জন্য পিন দেওয়ার প্রয়োজন হয় না। এছাড়া, অজানা কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। আপনি যদি সময়মতো অভিযোগ জানান এবং আপনার দিক থেকে কোনো গাফিলতি না থাকে, তবেই এই ২৫,০০০ টাকার ক্লেম পাওয়া সম্ভব হতে পারে।