মাটি ছাড়াই ঘরে ফলান ফ্রেশ হার্বস! গ্লাস ভর্তি জলেই হবে বাগান

অনেকেই শখের বসে বাজার থেকে হার্বসের টব কিনে আনেন, কিন্তু সঠিক যত্নের অভাবে কয়েক দিনেই তা শুকিয়ে যায়। কিন্তু আপনি জানেন কি? মাটি ছাড়াই শুধুমাত্র এক গ্লাস জল ব্যবহার করে খুব সহজে বাড়িতেই ফলানো সম্ভব জনপ্রিয় ৭টি হার্বস। জেনে নিন বিস্তারিত:

১. বেসিল (Basil): ৪ ইঞ্চি লম্বা ডাল কেটে জলে রাখুন। ২-৩ দিন অন্তর জল বদলে দিন। সপ্তাহ খানেকের মধ্যেই সাদা শিকড় গজাবে।
২. রোজমেরি (Rosemary): ৬ ইঞ্চি লম্বা ডাল সংগ্রহ করুন। শিকড় গজাতে ৩ সপ্তাহ সময় লাগে, তাই ধৈর্য রাখুন। পর্যাপ্ত রোদ প্রয়োজন।
৩. পুদিনা (Mint): এটি সবচেয়ে দ্রুত বাড়ে। মাত্র ৫ দিনেই শিকড় বের হয়। প্রতিদিন বা একদিন অন্তর জল বদলানো জরুরি।
৪. অরিগ্যানো (Oregano): ৫ ইঞ্চি লম্বা ডাল ব্যবহার করুন। ১৪ দিনের মধ্যেই শিকড় গজাত শুরু করে। উজ্জ্বল রোদ আসে এমন স্থানে রাখুন।
৫. ট্যারাগন (Tarragon): ১৫-২৪°C তাপমাত্রা এর জন্য আদর্শ। শিকড় গজালে স্থায়ীভাবে টবে রোপণ করাই ভালো।
৬. থাইম (Thyme): ৪ ইঞ্চি সবুজ ডাল নিচের দিকে জলে ডুবিয়ে রাখুন। এটি বেশ সুগন্ধী এবং মাসখানেক জলে ভালো থাকে।
৭. চাইভস (Chives): এটি গোছায় জন্মায়। শিকড়সহ ছোট গোছা পরিষ্কার করে ১ ইঞ্চি জলে ডুবিয়ে রাখুন। নতুন পাতা ও শিকড় দ্রুত গজাবে।

সহজ এই পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনার জানলার ধারেই তৈরি হবে এক মিনি হার্ব গার্ডেন। মনে রাখবেন, সবক্ষেত্রেই গাছগুলোকে পর্যাপ্ত আলোতে রাখা এবং নিয়মিত জল বদলানোই সাফল্যের চাবিকাঠি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy