রান্নার গ্যাস সিলিন্ডার বুকিংয়ের জঠিলতা ও দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাধারণ গ্রাহকদের জন্য বড় সুখবর নিয়ে এল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে যে ২১ দিনের বাধ্যতামূলক ব্যবধান ছিল, তা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখেই বুকিংয়ের এই নতুন সময়সীমা কার্যকর করা হচ্ছে।
এখন থেকে গ্রাহকরা আগের চেয়ে অনেক দ্রুত পরবর্তী সিলিন্ডারের জন্য বুকিং করতে পারবেন। মন্ত্রকের এই নতুন নির্দেশিকা অনুযায়ী, সিলিন্ডারের অপচয় রোধ এবং নিরবচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। মূলত ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং ডিস্ট্রিবিউশন চেইনের আধুনিকীকরণের ফলেই এই সময়সীমা কমানো সম্ভব হয়েছে। এই নতুন নিয়মের ফলে রান্নার গ্যাসের ব্ল্যাক মার্কেটিং ও কৃত্রিম অভাব দূর হবে বলে আশা করা হচ্ছে। খুব শীঘ্রই দেশের সমস্ত এলপিজি ডিস্ট্রিবিউশন সেন্টারে এই নতুন নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ গ্রাহকদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় স্বস্তি।