আজই কলকাতা আসছেন নতুন রাজ্যপাল আর এন রবি, মমতার সঙ্গে সংঘাত কি আরও বাড়বে?

রাজ্য রাজনীতিতে জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে আজ, বুধবারই কলকাতায় পা রাখছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল শ্রী আর এন রবি। সন্ধে ৬টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে তাঁর পৌঁছানোর কথা রয়েছে, যেখানে তাঁকে রাজকীয় অভ্যর্থনা জানানো হবে। বৃহস্পতিবারই তিনি রাজভবনে শপথ গ্রহণ করবেন। ডঃ সিভি আনন্দ বোস গত ৫ মার্চ দিল্লিতে গিয়ে আচমকা ইস্তফা দেওয়ার পর, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল আর এন রবিকেই বাংলার দায়িত্ব দেন।

আর এন রবির নিয়োগ নিয়ে ইতিমধ্যেই নবান্ন ও রাজভবনের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপালকে “বিজেপির ক্যাডার” বলে তীব্র কটাক্ষ করেছেন। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন এম কে স্ট্যালিন সরকারের সঙ্গে রবির সংঘাতের প্রসঙ্গ টেনে মমতা হুঁশিয়ারি দিয়েছেন, “তামিলনাড়ুতে যা করেছেন করেছেন, বাংলা কিন্তু অন্য জায়গা।” আইবি ও এনএসএ-র প্রাক্তন উপদেষ্টা এই আইপিএস আধিকারিকের সঙ্গে তৃণমূল সরকারের সম্পর্ক আগামী দিনে কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy